কিভাবে বুঝবেন আপনার মেইল আইডি কেউ ট্র্যাক করছে কি না?


বর্তমানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেনা এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আপনি ফেসবুক, টুইটার যেটায় চালান না কেন একটি মেইল অ্যাড্রেস কিন্তু লাগবেই। আবার অনেক সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করতে হলে সেখানে নিজের মেইল অ্যাড্রেস দিতে হবে।
তো সমস্যাটা কি? জি সমস্যাটা ঠিক সেখানেই। কারন আপনি না জেনে না বুঝে একখানে মেইল আইডি দিয়ে আসবেন, দেখবেন তারপর থেকে আপনার কাছে অগনতি আজে বাজে মেইল আসা শুরু করবে। ইভেন আপনি অবাক হয়ে যাবেন কিছু মেইল দেখে। কারন আপনি তো কোনদিন সেখানে নিজের মেইল আইডি দেননি তবে তাঁরা আপনার মেইল আইডি পেল কিভাবে?
email-trackers-gmail-
সবচেয়ে ভয়ের ব্যপার হচ্ছে, বর্তমানে হ্যাকাররা আপনাকে মেইল করে প্রয়োজনীয় তথ্য চুরি করে নিবে। কিভাবে? দেখবেন অনেকসময় কিছু লোভনীয় মেইল আসে। জেমন, কিছুদিন আগে আমি একটি মেইল পেয়েছি ঠিক এমন “আপনি $১০০০০০ জিতেছেন” প্রাইজ মানি নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে এই লিংকে ক্লিক করুন।
যখনি এমন কোন লিংকে আপনি ক্লিক করবেন তখনি ঘটবে বিপত্তি। হ্যাকাররা চোখের পলকে আপনার সব গোপন তথ্য হ্যাক করে নিবে। আপনি ধরতেও পারবেন না।
তো এখন কথা হল, এমন বিপদ থেকে আপনি বাঁচবেন কিভাবে? জানা আছে কি তার প্রতীকার? যদি না জানেন তবে চলুন জেনে নেই-
# প্রথমে গুগল ক্রম ব্রউজারে যেয়ে নিজের জিমেইল আইডি’তে লগইন করুন।
# এবার এই লিংকে ক্লিক করে “আগলি ইমেইল” নামের এক্সটেনশন টি আপনার ব্রাউজারে অ্যাড করে নিন।
# এক্সটেনশনটি অ্যাড করার পরে গুগল ক্রম ব্রাউজার পুনরায় বন্ধ করে আবার চালু করুন।
# এবার নতুন করে নিজের জিমেইল ওপেন করুন।
# দেখবেন যে মেইল গুলো ক্ষতিকর বা অপ্রয়োজনই সেগুলোর পাশে একটি “চোখের আইকন” চলে আসবে। যেগুলোর পাশে এমন আইকন দেখতে পাবেন সেগুলো অবশ্যই ক্ষতিকর বা ট্র্যাকিং মেইল। ভালো হয় এগুলো ওপেন করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে মার্ক অ্যাট স্প্যাম বা ডিলিট করে দিন।

Comments