ফিচার ইমেজ হচ্ছে পোষ্টের শিরনামের ডান পাশে যে ইমেজটি থাকে । ফিচার ইমেজ ব্লগ পোষ্টকে আকর্ষণীয় করে তুলে । সাধারণত ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরি করতে ফিচার ইমেজ ব্যবহৃত হয় । আর আপনার ব্লগটি যদি কমিউনিটি ব্লগ হয় তাহলে আপনার জন্য এই পদ্ধতি বিশেষভাবে সহায়ক । কেননা, অনেক ব্যবহারকারী আছেন যারা পোষ্ট করার পর ফিচার ইমেজ যোগ না করেই পাবলিশ দিয়ে দিন কিংবা ফিচার ইমেজ যোগ করতে ভুলে যান । ফলে, ব্লগ পোষ্টটি তেমন আকর্ষণীয় দেখায় না ।
ওয়ার্ডপ্রেস ব্লগে ডিফল্টভাবে ফিচার ইমেজ যোগ করতে 'Default featured image' প্লাগিনটি ব্যবহার করতে হবে । এই প্লাগিনটি ব্যবহার করলে আপনি যদি কোন পোষ্ট ফিচার ইমেজ নাও ব্যবহার করেন তবুও আপনার বাছাইকৃত ফিচার ইমেজটি ডিফল্টভাবে যোগ হবে ।
প্রথমে এখান থেকে 'Default featured image' প্লাগিনটি ডাউনলোড করে নিন ।১ম ধাপঃ
- আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করুন ।
- Dashboard>Plugins>Add New এ যান ।
- এবার প্লাগিন টি ইন্সটল করুন ।
২য় ধাপঃ
উপরের
প্রদর্শিত চিত্রের মত 'Select Default featured image' ইমেজ এ ক্লিক করুন
এবার আপনি যেই ফিচার ইমেজটি দিফলতভাবে সেট করতে চান সেটি আপলোড করুন ।
আপলোড করার পর ফিচার ইমেজটির সাইজ বাছাই করুন যে এটি কত পিক্সেল হবে ।
সাধারণত একটি ব্লগের ফিচার ইমেজ ১৫০x১৫০ পিক্সেল হয়ে থাকে । সবশেষে 'Save
Change' বাটনে ক্লিক করুন ।
আশা করি কোন সমস্যা হবেনা ।
-ধন্যবাদ সবাইকে ।
Comments
Post a Comment